National
‘ওয়াও! তুই কখন আসলি?’, কৃতী সংবর্ধনায় বন্ধুদের পেয়ে উচ্ছ্বাস
‘ওয়াও! তুই কখন আসলি?’—দূর থেকে বন্ধুর চিৎকার শুনে ঘুরে তাকাল মিফতাহুল জান্নাত। মুহূর্তেই মুখে হাসি সুমাইয়া জাহানের। দুজনই শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসে খুঁজছিল পরিচিত মুখ। একটু পরেই দেখা ম
লেখক নিজস্ব প্রতিবেদক131K বার পড়া

‘ওয়াও! তুই কখন আসলি?’—দূর থেকে বন্ধুর চিৎকার শুনে ঘুরে তাকাল মিফতাহুল জান্নাত। মুহূর্তেই মুখে হাসি সুমাইয়া জাহানের। দুজনই শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসে খুঁজছিল পরিচিত মুখ। একটু পরেই দেখা মিলল সহপাঠী নুসরাত সাদিয়া, তাসনিয়া তানিশার। দুজনের কথায়-কথায় যোগ দিলেন তাবাসুম চৌধুরী ও সায়মা ইসলাম। অপরিচিত ভিড়টা মুহূর্তেই হয়ে উঠল চেনাজানা বন্ধুদের মিলনমেলা।
হবিগঞ্জে জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা গেল আজ রোববার সকালে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আজ সকাল থেকে শহরে মুষলধারে বৃষ্টি হয়। তবে তা বাধা হতে পারেনি। কেউ ভিজে আবার আধভেজা হয়ে অনুষ্ঠানস্থলে হাজির হন।


