National
রাজহাঁসটির বয়স ২৪ বছর, এখনো পরিবারের আয়ের ভরসা
পরিবারটির দাবি রাজহাঁসটির বয়স ২৪ বছর তিন মাস। জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হলেও হাঁসটি শুধু টিকে থাকেনি, বছরের পর বছর ডিম আর বাচ্চা দিয়ে যাচ্ছে। একটি পরিবারের আয়ের বড় ভরসা হয়ে আছে। এলাকায় ‘বুড়ি হাঁস’ নামে পরিচিতি পেয়েছে রাজহা
লেখক আবুল কালাম মুহম্মদ আজাদ160K বার পড়া

পরিবারটির দাবি রাজহাঁসটির বয়স ২৪ বছর তিন মাস। জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হলেও হাঁসটি শুধু টিকে থাকেনি, বছরের পর বছর ডিম আর বাচ্চা দিয়ে যাচ্ছে। একটি পরিবারের আয়ের বড় ভরসা হয়ে আছে। এলাকায় ‘বুড়ি হাঁস’ নামে পরিচিতি পেয়েছে রাজহাঁসটি।
ওই রাজহাঁসের মালিকের নাম রবিউল ইসলাম (৫৪)। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রসাদপাড়া গ্রামে। বাড়িতে এখন রবিউলের তিনটি হাঁস রয়েছে। এর মধ্যে একটি হাঁসের বয়স ২৪ বছর ৩ মাস বলে তিনি দাবি করেন।


