National
টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য তুলে ধরতে মেলা, প্রদর্শনীসহ নানা আয়োজন
টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য ও বুননশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শনিবার চার দিনব্যাপী বিশেষ আয়োজন শুরু হয়েছে। ‘ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্যাপন’ শীর্ষক এ আয়োজনে রয়েছে প্র
লেখক নিজস্ব প্রতিবেদক194K বার পড়া

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য ও বুননশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে শনিবার চার দিনব্যাপী বিশেষ আয়োজন শুরু হয়েছে। ‘ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্যাপন’ শীর্ষক এ আয়োজনে রয়েছে প্রদর্শনী ও টাঙ্গাইল শাড়ির মেলা। বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন, জাতীয় জাদুঘর ও বাংলাদেশ তাঁত বোর্ডের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
‘ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি বুননশিল্প’ ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি রিপ্রেজেন্টেটিভ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর এ শিল্পের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের কাছে টাঙ্গাইলের শাড়ির ঐতিহ্য ও বুননশিল্পের প্রসার ঘটানোই আয়োজনের মূল উদ্দেশ্য।


