National
আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ফেসবুকে ভিডিও
চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার রাত আটটার দিকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
লেখক নিজস্ব প্রতিবেদক54K বার পড়া

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার রাত আটটার দিকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ২ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে ৪০ থেকে ৫০ জনকে মিছিল করতে দেখা যায়। তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
স্থানীয়ভাবে জানা গেছে, মিছিলটি আনোয়ারা উপজেলার পরৈকোড়া এলাকায় হয়েছে। তবে মিছিলটি কখন হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। মিছিলের সামনে থাকা ব্যানারে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কর্মী রবিউল হায়দারের নাম দেখা গেছে।


