National
গভীর রাতে মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের মশালমিছিল, ভিডিও ভাইরাল
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল নিয়ে মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্য
লেখক নিজস্ব প্রতিবেদক140K বার পড়া

নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল নিয়ে মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে তাঁর নিজ এলাকায় এই মশালমিছিল করা হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বাইপাস সড়ক এলাকায় এই মিছিল হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা–পুলিশ।



