National
অটোরিকশার চালককে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগে গৃহবধূ ও তাঁর মেয়ে গ্রেপ্তার
মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ ও তাঁর মেয়ের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জুড়ী নদী থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধারের পর রাতে মা ও মেয়ে
লেখক প্রতিনিধি124K বার পড়া

মৌলভীবাজারের জুড়ীতে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যার পর লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ ও তাঁর মেয়ের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জুড়ী নদী থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধারের পর রাতে মা ও মেয়েকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূর হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৪০)। তিনি উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের বাসিন্দা। অন্যদিকে গ্রেপ্তার দুজন হলেন আছমা বেগম (৩৮) ও তাঁর মেয়ে লিমা আক্তার (১৮)। তাঁরা পাশের গোয়ালবাড়ি ইউনিয়নের পূর্ব কচুরগুল নালাপুঞ্জি এলাকার বাসিন্দা।



