রাজশাহী নগরে একটি ফ্ল্যাটের দরজা ভেঙে এক পুলিশ কর্মকর্তা ও এক নারীকে থানায় নিয়ে গেছে পুলিশ। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। ৯৯৯–এ ফোন পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল এসে দরজা ভেঙে ফ্ল্যাট থেকে দুজনকে বের করা হয়। ফৌজদারি অপরাধের কোনো অভিযোগ না থাকায় পরে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তার নাম মাহবুব আলম। তিনি বর্তমানে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত আছেন। একসময় তিনি রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন। ৯৯৯–এ ফোন করেছিলেন তাঁর স্ত্রী আন্নি আক্তার।