National
অনাথাশ্রমে থেকেই পেল জিপিএ-৫, বিসিএস ক্যাডার হতে চায় অংক্যথুই
ছয় বছর বয়সে বাবা হারায় অংক্যথুই মারমা। এরপর সে বান্দরবানের রামজাদি অনাথাশ্রমে থাকা শুরু করে। এ বছর বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিল সে। কঠোর চেষ্টায় পেল জিপিএ-৫। এখন তার স্বপ্ন বি
লেখক প্রতিনিধি48K বার পড়া

ছয় বছর বয়সে বাবা হারায় অংক্যথুই মারমা। এরপর সে বান্দরবানের রামজাদি অনাথাশ্রমে থাকা শুরু করে। এ বছর বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিল সে। কঠোর চেষ্টায় পেল জিপিএ-৫। এখন তার স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া।
আজ বৃহস্পতিবার বান্দরবানে শিখো-প্রথম আলো এসএসসি জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসে নিজের এ ইচ্ছার কথা জানায় অংক্যথুই। সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। অংক্যথুই বলে, ‘ছয় বছর বয়সে বাবা মারা যাওয়ার পর থেকে দেখে এসেছি, দরিদ্র ও ক্ষমতাহীন মানুষ সরকারি সুবিধাবঞ্চিত। তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। আমার মতো অনাথ ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আমি বিসিএস ক্যাডার হতে চাই।’



