National
প্রচণ্ড গরমেও উচ্ছ্বাসে ছেদ পড়েনি, আনন্দে ভাসল হাজারো শিক্ষার্থী
সিলেটের কিশোরী মোহন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ঋধি দে ও অর্চি সূত্রধর। শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নিতে এসে তারা ফটো বুথে দাঁড়িয়ে ছবি তুলছিল। ছবি তুলে দিচ্ছিলেন তাঁদের বাবা।
লেখক প্রতিনিধি70K বার পড়া
সিলেটের কিশোরী মোহন উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ঋধি দে ও অর্চি সূত্রধর। শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নিতে এসে তারা ফটো বুথে দাঁড়িয়ে ছবি তুলছিল। ছবি তুলে দিচ্ছিলেন তাঁদের বাবা। প্রচণ্ড গরমে তারা ঘামছিল; তবে তাদের উচ্ছ্বাসে একচুলও ভাটা পড়েনি।
শুক্রবার সিলেটে জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা গেল। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এক হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নানা পরামর্শ দেন ও অনুপ্রেরণামূলক কথা বলেন শিক্ষক ও গুণীজনেরা। কুইজ প্রতিযোগিতাসহ নাচে-গানে দিনভর উৎসবে মেতে ছিল শিক্ষার্থীরা।



