National
মাটির পণ্যে নান্দনিকতা, ফিরছে পালদের হারানো মৃৎশিল্প
প্রথম দেখায় বোঝার উপায় নেই এগুলো মাটির তৈরি। নকশা করা থালা, বাটি, কাপ-পিরিচ, মগ, ফুলদানি ও ফুলের টব সাজানো রয়েছে কারখানাজুড়ে। সামনের খোলা উঠানে কিছু পণ্য শুকানো হচ্ছে, আবার কিছু নেওয়া হচ্ছে পাশের চুল্লিতে পোড়ানোর জন্য। ঘ
লেখক ইমতিয়াজ উদ্দীন112K বার পড়া

প্রথম দেখায় বোঝার উপায় নেই এগুলো মাটির তৈরি। নকশা করা থালা, বাটি, কাপ-পিরিচ, মগ, ফুলদানি ও ফুলের টব সাজানো রয়েছে কারখানাজুড়ে। সামনের খোলা উঠানে কিছু পণ্য শুকানো হচ্ছে, আবার কিছু নেওয়া হচ্ছে পাশের চুল্লিতে পোড়ানোর জন্য। ঘরের ভেতরে চলছে মেশিনের শব্দ, কারিগরদের কাজ আর পণ্যে রঙের প্রলেপ দেওয়ার ব্যস্ততা।
গতকাল বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের একটি কারখানায় গিয়ে দেখা গেল এমন দৃশ্য। আধুনিক যন্ত্র ও ছাঁচের সাহায্যে তৈরি এসব মাটির পণ্যের গড়নও বেশ সুন্দর। উদ্যোক্তা প্রতিষ্ঠান উন্নয়ন প্রচেষ্টার প্রযুক্তিগত সহায়তায় এখানে তৈরি হচ্ছে থালা, বাটি, কাপ-পিরিচ, মগ, জগ, বোতল, ফুলদানি, ফুলের টব, টেরাকোটাসহ নানা পণ্য।



