National
‘এখন জীবনই নাই, চলার কী আছে’
টিনের ঘরের একটি বিছানায় শুয়ে আছেন অভিনেতা জামিলুর রহমান। চলচ্চিত্রাঙ্গনে তিনি ‘শাখা ভাই’ নামে পরিচিত। বয়স ৮৫ বছর। শরীরে নানা অসুখ। কথাও বলেন ধীরে ধীরে। কখনো চোখ বন্ধ করে পুরোনো দিনের কথা মনে করার চেষ্টা করেন। বিছানার পাশ
লেখক প্রতিনিধি153K বার পড়া

টিনের ঘরের একটি বিছানায় শুয়ে আছেন অভিনেতা জামিলুর রহমান। চলচ্চিত্রাঙ্গনে তিনি ‘শাখা ভাই’ নামে পরিচিত। বয়স ৮৫ বছর। শরীরে নানা অসুখ। কথাও বলেন ধীরে ধীরে। কখনো চোখ বন্ধ করে পুরোনো দিনের কথা মনে করার চেষ্টা করেন। বিছানার পাশে বই। অবসরে সেগুলো পড়েন, কবিতা আবৃত্তি করেন।
একসময় ক্যামেরার সামনে দাঁড়ালেই বদলে যেতেন জামিলুর রহমান। কখনো বিচারক, কখনো দরবেশ, কখনো শ্রমজীবী মানুষ, আবার কখনো পরিবারের আপনজন। ছয় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। চরিত্র ছোট হলেও অভিনয়ে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন। এখন ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতীর পারে আলগীরচর গ্রামের পৈতৃক ভিটায় টিনের একটি ঘরে তাঁর দিন কাটে। স্ত্রী সঙ্গে থাকেন। একমাত্র ছেলেও মারা গেছেন। পুরোনো অনেক কথাই এখন মনে করতে তাঁর কষ্ট হয়। একসময় যে অভিনয় ছিল তাঁর জীবনের ব্যস্ততা, এখন সেই জীবনই যেন থমকে গেছে।



