National
জুতা পালিশের ফাঁকে ২৩ বছর ধরে পত্রিকা পড়েন অনন্ত
জুতা পালিশের কাজ শেষে পাশে রাখা একটি পত্রিকা হাতে নিলেন অনন্ত চন্দ্র দাস (৪১)। নীরবে পড়তে থাকলেন পত্রিকার বিভিন্ন লেখা। রাজশাহীর বাগমারা উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারের ফুটপাতে এমন দৃশ্য ২৩ বছর ধরে দেখে আসছেন স্থানীয় লোকজ
লেখক প্রতিনিধি46K বার পড়া

জুতা পালিশের কাজ শেষে পাশে রাখা একটি পত্রিকা হাতে নিলেন অনন্ত চন্দ্র দাস (৪১)। নীরবে পড়তে থাকলেন পত্রিকার বিভিন্ন লেখা। রাজশাহীর বাগমারা উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারের ফুটপাতে এমন দৃশ্য ২৩ বছর ধরে দেখে আসছেন স্থানীয় লোকজন। পেশায় চর্মকার অনন্তর নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাসই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে ভবানীগঞ্জ উপজেলা সড়কের পাশে দেখা হয় অনন্তর সঙ্গে। তিনি জানান, কাজের ফাঁকে পত্রিকা পড়েন। কোনো খবর আকর্ষণীয় মনে হলে সেটি পরে নিরিবিলিতে পড়ার জন্য রেখে দেন।



