মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল নজরদারিতে আছেন বলে উল্লেখ করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বিশ্বাস করেন, মাকসুদ কামাল দেশে থাকলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ তাঁর পক্ষে নেই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এ কথা বলেন।