National
কৃষিজমি ভরাট করে আবাসন, কার্যালয় গুঁড়িয়ে দিল রাজউক
কৃষিজমি ও জলাশয় ভরাট করে অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে সাভারে একটি আবাসন প্রকল্পের দোতলা কার্যালয় (সাইট অফিস) গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই অভিযানে একটি বিদ্যুৎ মিটার জব্দ এবং সাইনব
লেখক নিজস্ব প্রতিবেদক143K বার পড়া

কৃষিজমি ও জলাশয় ভরাট করে অনুমোদন ছাড়াই আবাসন প্রকল্প পরিচালনার অভিযোগে সাভারে একটি আবাসন প্রকল্পের দোতলা কার্যালয় (সাইট অফিস) গুঁড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই অভিযানে একটি বিদ্যুৎ মিটার জব্দ এবং সাইনবোর্ড ও ড্রেজার পাইপ ভেঙে ফেলা হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় ‘ঢাকা ওয়েস্টার্ন ভ্যালী’ আবাসিক প্রকল্পে এ অভিযান চালানো হয়। রাজউকের নগর-পরিকল্পনা শাখার তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।



