National
স্রোতের টানে সাগরে ভেসে যাচ্ছিল কুকুর, যেভাবে উদ্ধার হলো
কুতুবদিয়া চ্যানেলের মাঝখানের সাগরের স্রোতে ভেসে যাচ্ছিল কিছু একটা। দেখে মনে হচ্ছিল, মানুষের মাথা। দূর থেকে সেটি দেখতে পেয়েছিলেন একটি যাত্রীবাহী নৌকার যাত্রীরা। ইঞ্জিনচালিত ওই নৌকা কাছাকাছি হতেই যাত্রীরা দেখতে পেলেন, কোনো
লেখক এস এম হানিফ79K বার পড়া

কুতুবদিয়া চ্যানেলের মাঝখানের সাগরের স্রোতে ভেসে যাচ্ছিল কিছু একটা। দেখে মনে হচ্ছিল, মানুষের মাথা। দূর থেকে সেটি দেখতে পেয়েছিলেন একটি যাত্রীবাহী নৌকার যাত্রীরা। ইঞ্জিনচালিত ওই নৌকা কাছাকাছি হতেই যাত্রীরা দেখতে পেলেন, কোনো মানুষ নয়, স্রোতের টানে ভেসে যেতে যেতে বাঁচার চেষ্টা করছে একটি কুকুর। প্রাণীটি কোনো রকমে পানির ওপর মাথা তুলে রেখেছে। নৌকার যাত্রীদের অনুরোধে সাগরে ভেসে যাওয়া কুকুরটিকে উদ্ধারের জন্য মাঝি নৌকা থামান। উদ্ধার করা হয় কুকুরটি।
গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। যাত্রীরা জানান, কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধুরুন ঘাট থেকে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়াঘাট যাচ্ছিল নৌকাটি। বেলা আড়াইটার দিকে মিজবাউল আলম নামের এক যাত্রী প্রথম কুকুরটিকে দেখতে পান। তিনি বিষয়টি অন্য যাত্রীদের জানান। এরপর নৌকা থামিয়ে কুকুরটিকে তুলে নিতে চালককে বাধ্য করেন যাত্রীরা।



