National
তীরে দাঁড়িয়ে ছিল শিশু শামীম, স্পিডবোটের ঢেউয়ের তোড়ে ভেসে গেল মেঘনায়
ভোলা সদর উপজেলার মেঘনা নদীর মাঝেরচর এলাকায় স্পিডবোটে সৃষ্ট ঢেউয়ের আঘাতে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। বিকেল চারটা পর্যন্ত কোস্টগার্ডের ডুবুরি দল অভিযান চালিয়েও শিশুটির সন্ধা
লেখক প্রতিনিধি99K বার পড়া

ভোলা সদর উপজেলার মেঘনা নদীর মাঝেরচর এলাকায় স্পিডবোটে সৃষ্ট ঢেউয়ের আঘাতে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। বিকেল চারটা পর্যন্ত কোস্টগার্ডের ডুবুরি দল অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পায়নি।
নিখোঁজ শিশুর নাম মোহাম্মদ শামীম (৭)। সে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নয়নের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে শামীম মেজো।
স্থানীয় সূত্র ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে শামীম মেঘনা নদীর তীরে দাঁড়িয়ে ছিল। এ সময় তীর ঘেঁষে একটি স্পিডবোট যাওয়ার ফলে সৃষ্ট ঢেউয়ের আঘাতে সে নদীতে পড়ে যায়। ঘটনাটি দেখে স্থানীয় লোকজন তাৎক্ষণিক নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।



