সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরি হওয়ার ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় রঞ্জন চন্দ্রের (২৬) জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৬–এর বিচারক মো. সাদেকীন হাবিবের আদালত আসামির ১০ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী পারেমল চন্দ্র বর্মন। এর আগে গত মাসে এ মামলায় আরও দুই আসামি জামিন পেয়েছেন।