National
বিএনপি বামের ডাইনে, ডাইনের বামে মধ্যপন্থার একটি রাজনৈতিক দল: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বিএনপি বামের ডাইনে, ডাইনের বামে মধ্যপন্থার একটি রাজনৈতিক দল। যে দল বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও সবুজ পাসপোর্টের মর্যাদা সব সময় রক্ষা করতে বদ্ধপরিকর।’ ঢাকা আইনজীবী
লেখক নিজস্ব প্রতিবেদক93K বার পড়া

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘বিএনপি বামের ডাইনে, ডাইনের বামে মধ্যপন্থার একটি রাজনৈতিক দল। যে দল বাংলাদেশের লাল-সবুজের পতাকা ও সবুজ পাসপোর্টের মর্যাদা সব সময় রক্ষা করতে বদ্ধপরিকর।’ ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসবে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘ধর্ম নিয়ে রাজনীতি’ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আমরা ধর্ম নিয়ে ব্যবসা করতে চাই না। ধর্ম আমার বিশ্বাসের জায়গা, ধর্ম আমার শ্রদ্ধার জায়গা, ধর্ম আমার ইহকাল-পরকালের জায়গা। কিন্তু সেই ধর্ম রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসে মানুষের রক্তপাত আমরা ঘটাতে চাই না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যারা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলে।’



