National
এ-লেভেল এবং ও-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা দিল আইইউবি
কেমব্রিজ ও এডএক্সেল কারিকুলামের এ-লেভেল এবং ও-লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ২১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপন ও উচ্চশিক্ষার পথে
লেখক নিজস্ব প্রতিবেদক172K বার পড়া

কেমব্রিজ ও এডএক্সেল কারিকুলামের এ-লেভেল এবং ও-লেভেল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ২১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। শিক্ষার্থীদের সাফল্য উদ্যাপন ও উচ্চশিক্ষার পথে তাঁদের উৎসাহিত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত বুধবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কেন্দ্রের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।



