Money
সোনার দামের পূর্বাভাস কমাল গোল্ডম্যান স্যাকস, ২০২৭ সালে হতে পারে ৪,৬৫০ ডলার
বিশ্ববাজারে সাম্প্রতিক দরপতনের পরও সোনার দাম নিয়ে আশাবাদী মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে; যদিও এর আগে ব্যাংকটি
লেখক বাণিজ্য ডেস্ক30K বার পড়া

বিশ্ববাজারে সাম্প্রতিক দরপতনের পরও সোনার দাম নিয়ে আশাবাদী মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটির পূর্বাভাস, ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৬৫০ ডলারে পৌঁছাতে পারে; যদিও এর আগে ব্যাংকটির পূর্বাভাস ছিল ৪ হাজার ৮০০ ডলার।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা আছে; সে কারণে বেসরকারি বিনিয়োগের চাহিদা কমতে পারে—এ বিবেচনায় পূর্বাভাস সংশোধন করেছে প্রতিষ্ঠানটি। তবে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে সোনার মজুত বাড়াচ্ছে। এ বাস্তবতায় সোনার দাম আবার বাড়বে বলে মনে করছে গোল্ডম্যান স্যাকস।


