Money
এআইয়ের সাফল্য, নাকি প্রত্যাশার নতুন ফানুস
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে উচ্ছ্বাসের মধ্যে অ্যানথ্রোপিকের শেয়ারবাজারে প্রবেশ নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এই সাফল্য কি বাস্তব ব্যবসার প্রতিফলন, নাকি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত আশাবাদের আরেকটি দৃষ্টান্ত?
লেখক মামুন রশীদ50K বার পড়া

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে উচ্ছ্বাসের মধ্যে অ্যানথ্রোপিকের শেয়ারবাজারে প্রবেশ নতুন আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এই সাফল্য কি বাস্তব ব্যবসার প্রতিফলন, নাকি ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত আশাবাদের আরেকটি দৃষ্টান্ত?
ক্লড নামের এআই চ্যাটবটের নির্মাতা অ্যানথ্রোপিক প্রতিষ্ঠিত হয় ২০২১ সালে। গত ১৮ নভেম্বর কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে শেয়ারের দাম নির্ধারিত হয় ৮৩ ডলার। এই দাম প্রাথমিক প্রস্তাবিত সীমার চেয়ে বেশি। ১৯ নভেম্বর নাসডাকে ‘এএনটি’ নামে কোম্পানিটির লেনদেন শুরু হয়। আইপিওর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে প্রায় ৮১ বিলিয়ন বা ৮ হাজার ১০০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে। কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ধরে বিবেচনা করলে এটির বাজার মূলধন দাঁড়ায় প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন বা দেড় লাখ কোটি ডলারে।


