Money
দেশে এ বছর ভরিতে সোনার দাম কমেছে ১,০৫,৩৩৭ টাকা, আবার বাড়বে নাকি আরও কমবে
বিশ্ববাজারে সোনার দাম বেশ কিছুদিন ধরে টানা কমছে। ২০ নভেম্বর এ দাম কমে হয়েছে ৩ হাজার ৫১৯ ডলার , যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ইতিহাসে সর্বোচ্চ: প্রতি আউন্স ৫
লেখক উচ্ছ্বাস তৌসিফ33K বার পড়া

বিশ্ববাজারে সোনার দাম বেশ কিছুদিন ধরে টানা কমছে। ২০ নভেম্বর এ দাম কমে হয়েছে ৩ হাজার ৫১৯ ডলার, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। অথচ চলতি বছরের জানুয়ারিতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ইতিহাসে সর্বোচ্চ: প্রতি আউন্স ৫ হাজার ৫৯৫ ডলার। জানুয়ারিতে সোনার সর্বোচ্চ দামের তুলনায় মাত্র ১০ মাসের মাথায় এ দরপতন এক-তৃতীয়াংশের বেশি। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ সালের পর এবারই সোনার জন্য সবচেয়ে খারাপ বছর হতে যাচ্ছে।


