Money
সার কারখানা বাদে বাকি শিল্পপ্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে: শিল্পমন্ত্রী
সার কারখানা বাদে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অন্য সব কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেবে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এসব কারখানায় বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করা হবে। প্রয়োজনীয় বিধিবিধান অনুমোদনের পর আগ
লেখক নিজস্ব প্রতিবেদক29K বার পড়া

সার কারখানা বাদে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন অন্য সব কারখানা বেসরকারি খাতে ছেড়ে দেবে সরকার। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এসব কারখানায় বেসরকারি উদ্যোক্তাদের যুক্ত করা হবে। প্রয়োজনীয় বিধিবিধান অনুমোদনের পর আগামী বছরের শুরুতে এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
আজ শনিবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের অধীন কারখানাগুলো বেসরকারি উদ্যোগে ছেড়ে দেওয়ার বিষয়ে সরকারের পরিকল্পনা কী, তা জানতে চাওয়া হয়েছিল শিল্পমন্ত্রীর কাছে। জবাবে তিনি এই মন্তব্য করেন।



