মূল্য সংযোজন কর বা ভ্যাটের বোঝা ধনীর চেয়ে গরিবের ওপর অনেক বেশি। দেশের সবচেয়ে গরিব ১০ শতাংশ পরিবারের আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশ সমপরিমাণ ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে চলে যায়। অন্যদিকে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ভ্যাটের বোঝা তাদের আয়ের মাত্র ২ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ সবচেয়ে ধনীদের চেয়ে সবচেয়ে গরিবদের আয়ের তুলনায় ভ্যাটের বোঝা সাত গুণ বেশি।
একইভাবে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের আয়ের মাত্র ১১ দশমিক শূন্য ৩ শতাংশ আয়কর হিসেবে দিতে হয়। অন্যদিকে দরিদ্র পরিবারগুলোর আয় করযোগ্য আয়সীমার নিচে থাকে।