রাজশাহীতে আম উৎপাদন হচ্ছে বেশি, কিন্তু তা প্রক্রিয়াজাত করে নতুন পণ্য ও কর্মসংস্থান তৈরির ব্যবস্থা একেবারে কম।
চট্টগ্রামে বন্দর, পরিবহন ও স্বাস্থ্যসেবায় দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। তরুণদের সেই কাজের উপযোগী করে তোলার প্রশিক্ষণ কম। আবার নোয়াখালীতে নারী উদ্যোক্তার জন্য স্বল্প সুদের ঋণের সুযোগ থাকলেও স্বামীর স্বাক্ষরের মতো শর্তে তা পাচ্ছেন না।
অর্থাৎ সুযোগের অভাবই একমাত্র সমস্যা নয়, সেই সুযোগকে তরুণদের আয়, কর্মসংস্থান ও টেকসই ব্যবসায় রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও সেবার ঘাটতি রয়েছে দেশে।