Money
শেয়ারবাজারে অভিষেকেই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি অ্যানথ্রপিক, উদ্যোক্তারা শতকোটিপতি
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে যাত্রা শুরুর পরপরই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। নাসডাকে লেনদেন শুরুর পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি
লেখক বাণিজ্য ডেস্ক27K বার পড়া

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে যাত্রা শুরুর পরপরই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। নাসডাকে লেনদেন শুরুর পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি ডলার। ফলে কোম্পানিটির উদ্যোক্তারা শতকোটিপতি হয়ে গেছেন। তাঁদের সম্মিলিত সম্পদ বেড়েছে ৬ হাজার ৩৭০ কোটি ডলার।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নাসডাক স্টক এক্সচেঞ্জে অভিষেক হয় এআই চ্যাটবট ক্লডের মূল এই কোম্পানির। খবর বিবিসির।


