Money
দেশে বিদেশে সোনার দাম কেন দ্রুত কমছে
সোনার দাম টানা কমছে। এত দ্রুত কমছে যে অনেকেই হিসাব কষছেন, এবার হয়তো সোনার অলংকার কেনা যাবে। মুদ্রার অন্য পিঠও আছে, দাম কমে যাওয়ায় অনেকে লোকসানের হিসাবও কষছেন। বিশেষ করে যাঁরা গত এক বছরে বাড়তি দামে সোনার অলংকার কিনেছেন, ত
লেখক নিজস্ব প্রতিবেদক37K বার পড়া
সোনার দাম টানা কমছে। এত দ্রুত কমছে যে অনেকেই হিসাব কষছেন, এবার হয়তো সোনার অলংকার কেনা যাবে। মুদ্রার অন্য পিঠও আছে, দাম কমে যাওয়ায় অনেকে লোকসানের হিসাবও কষছেন। বিশেষ করে যাঁরা গত এক বছরে বাড়তি দামে সোনার অলংকার কিনেছেন, তাঁরা।
দেশের বাজারে চলতি মাসে আট দফায় প্রতি ভরি সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা। এর মধ্যে শুক্রবার এক দিনেই কমেছে সর্বোচ্চ প্রায় ১১ হাজার টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায়, গত ১৩ মাসের মধ্যে যা সর্বনিম্ন।



