বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বছরের মধ্যেই একটি বিসিএসের বিজ্ঞপ্তি থেকে চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্য ঠিক করেছে। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন এবং চূড়ান্ত গেজেট প্রকাশের দীর্ঘসূত্রতায় সেই গতির সুফল পাচ্ছেন না চাকরিপ্রার্থীরা। চূড়ান্ত সুপারিশের পরও গেজেট ও চাকরিতে যোগদান কার্যক্রমে গড়ে প্রায় বছর লেগে যাচ্ছে। এর ফলে এক বিসিএসের জটে আটকে যাচ্ছে পরবর্তী বিসিএসের ফল ও নিয়োগপ্রক্রিয়া।
৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ২৬ নভেম্বরের মধ্যে এই ফল প্রকাশের কথা ছিল। কিন্তু ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ এবং প্রার্থীদের যোগদান কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি। ফলে ‘রিপিট ক্যাডার’ জটিলতা এড়াতে ৫০তম বিসিএসের ফল প্রকাশ করতে পারছে না পিএসসি।