Lifestyle
১ জানুয়ারির মধ্যে দশম গ্রেডসহ তিন দাবি বাস্তবায়নের আহ্বান প্রাথমিক শিক্ষকদের
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ তিন দফা দাবি আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রাথমিকের শিক্ষকেরা।
লেখক নিজস্ব প্রতিবেদক26K বার পড়া

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ তিন দফা দাবি আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রাথমিকের শিক্ষকেরা।
আজ বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে শিক্ষকনেতাদের সঙ্গে আলোচনার পর তিন দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এক বছর পেরিয়ে গেলেও দাবিগুলো বাস্তবায়ন হয়নি।


