উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। তবে ভিনদেশে গিয়ে অনেক সময় ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হন তাঁরা। স্বপ্নের সঙ্গে সেই বাস্তবতার অনেক ফারাক।
মোহাম্মাদ উল্লাহ জাফরী
সাউথ ওয়েস্টফেলিয়া ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস, জার্মানি
জার্মানিতে আসার এক মাস পূর্ণ হয়েছে মাত্র। এমন সময় জানতে পারি আমার বাল্যবন্ধু রোহানের মৃত্যুসংবাদ। বন্ধুর আকস্মিক মৃত্যু মনে প্রশ্ন তুলেছিল, ক্ষণস্থায়ী জীবনে এত সংগ্রামের অর্থ কী? জন্মস্থান থেকে বহুদূরে এসে রোজ এত প্রতিকূলতা পাড়ি দেওয়া কতটা জরুরি?