এবার বসেছে মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর। বিশেষ এই আসরের বিজয়ীর জন্য তৈরি করা হয়েছে নতুন এক মুকুট। ১২ নভেম্বর পুয়ের্তো রিকোয় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় সেই মুকুট। সাদা সোনায় তৈরি মুকুটটিতে বসানো হয়েছে ৩ হাজার ১৫০টি হীরা। এর মধ্যে বিশেষ তিনটি হীরা তুলে ধরছে মিস ইউনিভার্সের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। স্থানীয় সময় ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান হুয়ানে হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব (বাংলাদেশ সময় ২৫ নভেম্বর ভোরে)। সেখানেই নতুন মিস ইউনিভার্সের মাথায় মুকুট পরিয়ে দেবেন গত আসরের বিজয়ী মেক্সিকোর ফাতিমা বশ। বিশেষ এই মুকুট ছাড়াও কী কী অপেক্ষা করছে এবারের বিজয়ীর জন্য, জেনে নেওয়া যাক।