Lifestyle
বাংলাদেশের পতাকা হাতে জলবায়ু সম্মেলনে নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১। সেখানে অংশ নিয়েছিলেন নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী। নিজেদের সেই অভিজ্ঞতার কথা লিখেছেন জাহিন আবদুল্লাহ
লেখক লেখা:30K বার পড়া

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১। সেখানে অংশ নিয়েছিলেন নটর ডেম কলেজের ৬ শিক্ষার্থী। নিজেদের সেই অভিজ্ঞতার কথা লিখেছেন জাহিন আবদুল্লাহ
চারপাশে নানা দেশের পতাকা। সম্মেলনকেন্দ্রের একেক প্রান্তে চলছে একেক রকম আলোচনা। কোথাও জলবায়ু অর্থায়ন, কোথাও পরিবেশ সংরক্ষণ, কোথাও আবার জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা। বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক ও বিশেষজ্ঞদের ভিড়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে দাঁড়িয়ে আছি আমরা কয়েকজন তরুণ।

