কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকার অধীনে রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ভিন্ন ক্যাটাগরিতে সরাসরি মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইন ব্যতীত সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। ইতিমধ্যে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ৩ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)
১. সহকারী প্রদর্শনী বিশেষজ্ঞ: ১টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।
—যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ ফাইন বা কমার্শিয়াল আর্টস সনদ থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২. অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর: ৪টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।
—যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি পাসসহ ৩৫ মি.মি. এবং ১৬ মি.মি. প্রজেক্টর, অ্যামপ্লিফায়ার, পিএ সেট ও জেনারেটর অপারেটিং কাজে প্রশিক্ষণ থাকতে হবে। এ ছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৩. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি।
—গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।
—যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাসসহ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০ শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।