Lifestyle
৫০তম বিসিএসের চূড়ান্ত ফল আটকে আছে ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায়
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা। তবে নির্ধারিত সেই তারিখে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ‘রিপিট ক্যাডার’ জটিলতা নিরসন এবং সরকারি পদ শূন
লেখক গোলাম রব্বানী27K বার পড়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা। তবে নির্ধারিত সেই তারিখে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ‘রিপিট ক্যাডার’ জটিলতা নিরসন এবং সরকারি পদ শূন্য থাকা ঠেকাতে পিএসসি এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিজ্ঞপ্তির এক বছরের মধ্যে একটি বিসিএস শেষ করার যে ঘোষণা কমিশন দিয়েছিল, তা কিছুটা বিলম্বিত হচ্ছে।
পিএসসি সূত্র বলছে, ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ এবং প্রার্থীদের যোগদানের হিসাব সমন্বয় না করে ৫০তম বিসিএসের ফল দিলে অন্তত ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ খালি থেকে যাওয়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে ঘোষিত ক্যালেন্ডার থেকে পিএসসি কিছুটা সরে আসায় চাকরিপ্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ তৈরি হয়েছে।



