Lifestyle
ইউনেসকো কনফারেন্সে যাচ্ছেন ঢাবির মুমিত আল রশিদ
নিশাপুরের কবি ওমর খৈয়ামের রুবাই কি সুরে ফিরে আসে কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে? নজরুল বর্ষে সেই সাহিত্যিক যাত্রার কথা প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে তুলে ধরবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রথম আলো বন্ধুসভার সাবেক সভা
লেখক বিজ্ঞপ্তি29K বার পড়া

নিশাপুরের কবি ওমর খৈয়ামের রুবাই কি সুরে ফিরে আসে কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে? নজরুল বর্ষে সেই সাহিত্যিক যাত্রার কথা প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে তুলে ধরবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি মুমিত আল রশিদ। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর ২০২৬) তিনি উপস্থাপন করবেন তাঁর গবেষণা প্রবন্ধ ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’। পরদিন মঙ্গলবার, ২৪ নভেম্বর, একই স্থানে তিনি উপস্থাপন করবেন ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’ শীর্ষক আরেকটি প্রবন্ধ।



