পলিআর্টেরাইটিস নোডোসা একটি বিরল রক্তনালি প্রদাহজনিত রোগ; যা যথাযথভাবে শনাক্ত ও সময়মতো চিকিৎসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো শনাক্ত না হলে এটি পরবর্তী সময়ে গুরুতর জটিলতা সৃষ্টি করে শিশুর জীবন ঝুঁকিপূর্ণ করে তোলে। এই রোগে রক্তনালিতে প্রদাহ সৃষ্টি হয় এবং রক্তনালির দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়ে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়।
সঠিক কারণ জানা যায়নি; তবে রোগ প্রতিরোধ ব্যবস্থাপনায় অস্বাভাবিক প্রতিক্রিয়া রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে। হেপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ একটি সম্ভাব্য কারণ, যদিও সব ক্ষেত্রে এর প্রমাণ পাওয়া যায় না। এটি ছোঁয়াচে রোগ নয়।