Lifestyle
মিস ইউনিভার্সে ন্যাশনাল কস্টিউম পর্বে মাহি পরলেন খাদির শাড়ি, উদ্যাপন করলেন মা ও মাতৃভূমিকে
পরনে কুমিল্লার খাদির লাল-সাদা শাড়ি, গায়ে বাংলার সাবেকি নকশার সোনালি গয়না। পিঠে বৃত্তাকার এক শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে নারীর শৈশব থেকে মাতৃত্ব ও বার্ধক্যের গল্প। এভাবেই মিস ইউনিভার্সের মঞ্চে মা, মাতৃত্ব ও মাতৃভূমিকে উদ
লেখক জীবনযাপন ডেস্ক22K বার পড়া

পরনে কুমিল্লার খাদির লাল-সাদা শাড়ি, গায়ে বাংলার সাবেকি নকশার সোনালি গয়না। পিঠে বৃত্তাকার এক শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয়েছে নারীর শৈশব থেকে মাতৃত্ব ও বার্ধক্যের গল্প। এভাবেই মিস ইউনিভার্সের মঞ্চে মা, মাতৃত্ব ও মাতৃভূমিকে উদ্যাপন করলেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি।
ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। বাংলাদেশ সময় আজ ২২ নভেম্বর ভোর পাঁচটায় জাতীয় পোশাক বা ন্যাশনাল কস্টিউম পর্বে মঞ্চে ওঠেন তিনি।



