Lifestyle
বেসরকারি স্কুলে ভর্তি: অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ
বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও পুনঃভর্তি ফি নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয় প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর
লেখক নিজস্ব প্রতিবেদক24K বার পড়া

বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও
পুনঃভর্তি ফি নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়
প্রথম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছর
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বেশি অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া একই প্রতিষ্ঠানে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায়ও নিষিদ্ধ করা হয়েছে।



