Lifestyle
এভাবে ঘরেই তৈরি করতে পারেন চুলের জন্য উপকারি তেল
চুলের যত্নে তেল দিলেই শুধু হবে না, কোন তেল ব্যবহার করছেন, কীভাবে ব্যবহার করছেন, সেটিও গুরুত্বপূর্ণ। চুলের ধরন ও মাথার ত্বকের প্রয়োজন বুঝে একাধিক তেল মিশিয়ে তৈরি করা যায় বিশেষ মিশ্রণ। চাইলে তেলের সঙ্গে যোগ করতে পারেন ভেষজ
লেখক হুমায়রা মাহজাবিন27K বার পড়া

চুলের যত্নে তেল দিলেই শুধু হবে না, কোন তেল ব্যবহার করছেন, কীভাবে ব্যবহার করছেন, সেটিও গুরুত্বপূর্ণ। চুলের ধরন ও মাথার ত্বকের প্রয়োজন বুঝে একাধিক তেল মিশিয়ে তৈরি করা যায় বিশেষ মিশ্রণ। চাইলে তেলের সঙ্গে যোগ করতে পারেন ভেষজ উপাদান কিংবা নির্দিষ্ট কিছু এসেনশিয়াল অয়েল। ঘরে বসেই এসব তেল তৈরি করতে হলে জানতে হবে সঠিক উপাদান, মেশানোর অনুপাত ও ব্যবহারের নিয়ম। শোভন মেকওভার বিউটি ক্লিনিক অ্যান্ড স্যালনের কসমেটোলজিস্ট শোভন সাহা জানাচ্ছেন চুলের যত্নে ঘরোয়া উপায়ে তেল তৈরির উপায়।
বাজারের তেলের বদলে ঘরেই নারকেল থেকে তেল তৈরি করতে চাইলে ছোট আকারের তেল নিষ্কাশনযন্ত্র ব্যবহার করতে পারেন। এ জন্য ভালো মানের নারকেল বেছে নিয়ে যন্ত্রের নির্দেশনা অনুযায়ী তেল বের করতে হবে।


