Lifestyle
এমআইএসটির ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচিতে ১৫ ও ২২ জানুয়ারি ২০২৭ সালে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
লেখক নিজস্ব প্রতিবেদক12K বার পড়া

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচিতে ১৫ ও ২২ জানুয়ারি ২০২৭ সালে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা।
আগামী ২২ জানুয়ারি ২০২৭ (শুক্রবার) ইউনিট ‘এ’ (ইঞ্জিনিয়ারিং) ও ইউনিট ‘বি’ (আর্কিটেকচার) এবং ১৫ জানুয়ারি ইউনিট ‘সি’ (বিজ্ঞান)–এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কেউ পড়তে চাইলে আবেদন শুরু হবে ২০ ডিসেম্বর ২০২৬। আবেদনের সুযোগ ৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।


