Lifestyle
২০২৭ সালে ছুটির প্রজ্ঞাপন, ঈদুল ফিতরে ৫ এবং ঈদুল আজহায় ৬ দিন ছুটি
২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। আগামী বছর মোট ২৯ দিন সরকারি ছুটি পাবেন কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
লেখক নিজস্ব প্রতিবেদক17K বার পড়া

২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। আগামী বছর মোট ২৯ দিন সরকারি ছুটি পাবেন কর্মকর্তা ও কর্মচারীরা। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরে পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি থাকবে। শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ ছুটি ১৪ দিন আর নির্বাহী আদেশে সরকারি ছুটি ১৫ দিন। দুই ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এসব ছুটির মধ্যে ৭ দিন শুক্র ও শনিবার থাকায় সরকারি কর্মচারীরা কার্যত ২২ দিন ছুটি উপভোগ করতে পারবেন। সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ২০২৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সব সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংস্থায় এসব ছুটি পালন করা হবে।


