Lifestyle
বিআইবিএমে এমবিএম-ইভিনিং প্রোগ্রামে ভর্তি, সিজিপিএ ২.৫ হলে আবেদন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্ট (ডিএসবিএম) ক্যাম্পাসের অধীনে পরিচালিত মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম-ইভিনিং) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। ১৯৭
লেখক জাহিদ হোসাইন খান20K বার পড়া

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্ট (ডিএসবিএম) ক্যাম্পাসের অধীনে পরিচালিত মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম-ইভিনিং) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। ১৯৭৪ সাল থেকে এই প্রতিষ্ঠানটি দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের দক্ষ নেতৃত্ব তৈরি করে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ প্রোগ্রামটি ব্যাংকিং ও সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস্টার্স ডিগ্রি প্রদান করে। এর কারিকুলাম সম্পূর্ণ ইন্ডাস্ট্রি-ড্রাইভেন বা শিল্প খাতের চাহিদার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।


