Lifestyle
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, যেভাবে করবেন
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ আজ বৃহস্পতিবার অনলাইনে শুরু হয়েছে। শিক্ষার্থীরা ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। এইচএসস
লেখক নিজস্ব প্রতিবেদক8K বার পড়া

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষার ফরম পূরণ আজ বৃহস্পতিবার অনলাইনে শুরু হয়েছে। শিক্ষার্থীরা ৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। ফি জমা দেওয়া যাবে ১০ নভেম্বর পর্যন্ত। এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ২০২৬।
গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ড ফরম পূরণের বিস্তারিত জানিয়েছে। ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে যাঁরা সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য (চতুর্থ বিষয় ব্যতীত) হয়েছেন, তাঁদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর শুরু হবে।


