পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে জনবল বাড়াতে একটি বিশেষ বিসিএস নেওয়া হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন চিন্তাভাবনা ছড়িয়ে পড়ার পর চাকরিপ্রার্থীদের মনে নতুন কৌতূহল ও সংশয় তৈরি হয়েছে। আলোচনা চলছে, এই পরীক্ষার মাধ্যমে প্রায় ৪০০ থেকে ৫০০ জন এএসপি নিয়োগ দেওয়া হতে পারে। তবে সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৫২তম বিসিএস বিশেষ করার বিষয়ে কমিশনের মধ্যে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। সরকার থেকেও কোনো আনুষ্ঠানিক প্রস্তাব এখনো কমিশনে আসেনি।