প্রথম আলোর শুরু থেকেই ‘নকশা’র সঙ্গে যুক্ত কানিজ আলমাস খান। নিজের কাজে দীর্ঘ পথচলায় দেখেছেন সৌন্দর্যচর্চার বদলে যাওয়া ধারা, মানুষের রুচি ও পছন্দের পরিবর্তন। সাক্ষাৎকার নিয়েছেন রয়া মুনতাসীর
আপনি যখন কাজ শুরু করেছিলেন, সেই সময়ের সঙ্গে সৌন্দর্যসেবায় এখনকার গ্রাহকদের চাহিদার কী পরিবর্তন দেখছেন?
এখন আমরা অনেক বেশি যন্ত্র ব্যবহার করি। সেবাগুলোয় যেখানে সম্ভব, সেখানেই নানা ধরনের যন্ত্র ও প্রযুক্তি যুক্ত হয়েছে। মেকআপে এখন এয়ারব্রাশ ব্যবহার করা হয়। ত্বকের যত্নেও বিভিন্ন ধরনের যন্ত্র ও সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে। পণ্যের পরিবর্তন এসেছে, সেবার ধরন বদলেছে, নতুন নতুন সেবাও যুক্ত হয়েছে।