Lifestyle
এইচএসসির ফল : শিক্ষক-শিক্ষার্থী আছে, পাস শূন্য
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি।
লেখক মোশতাক আহমেদ7K বার পড়া

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি।
ভোলা সদর উপজেলার মেদুয়া কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন পাঁচজন পরীক্ষার্থী। তবে তাঁরা কেউ পাস করেননি। গত বছরও কলেজটি থেকে কেউ পাস করেননি। উপজেলার শান্তিরহাট এলাকায় ২০২৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি একটি টিনশেড ভবনে চলছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো শিক্ষার্থী নেই। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজটিতে ৬৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। চুক্তিভিত্তিক ও অতিথি শিক্ষক মিলিয়ে ১২ জন পড়ান। বাংলা বিষয়ের প্রভাষক প্রিয়াংকা মজুমদার বলেন, যাঁরা এবার অকৃতকার্য হয়েছেন, তাঁদের অধিকাংশই নিয়মিত ক্লাস করতেন না। তবে স্থানীয় লোকজনের অভিযোগ, ঠিকমতো ক্লাস না হওয়া ফল বিপর্যয়ের অন্যতম কারণ।


