বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রেলিয়া সফর করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন। বাংলাদেশের উচ্চশিক্ষা খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের অংশ হিসেবে তিনি এ সফরে অংশ নেন। সফরে দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা, যৌথ গবেষণা, ট্রান্সন্যাশনাল এডুকেশন, দক্ষতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।