শিক্ষাপ্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়াতে চায় গুগল। তবে শিশুদের মানসিক স্বাস্থ্য ও শিক্ষার ওপর এআইয়ের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দুই সিনেটর। এ বিষয়ে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের কাছে নয়টি প্রশ্নের জবাব চেয়েছেন তাঁরা। ২ নভেম্বরের মধ্যে এসব প্রশ্নের উত্তর দিতে গুগলকে সময়সীমা বেঁধে দিয়েছেন সিনেটররা।
সিনেটর রিচার্ড ব্লুমেনথাল ও জশ হাওলি সম্প্রতি সুন্দর পিচাইকে একটি চিঠি পাঠান। চিঠিতে তাঁরা শিক্ষাপ্রতিষ্ঠানে গুগলের এআই প্রযুক্তির ব্যবহার এবং শিশুদের মানসিক স্বাস্থ্য ও শিক্ষার বিকাশে এর সম্ভাব্য নেতিবাচক প্রভাব সম্পর্কে জানতে চান।