Lifestyle
১৯তম বিজেএস প্রিলির ফলে চমক: ২৫০ পদের জন্য লিখিত পরীক্ষা দেবেন মাত্র ৩৪৩ প্রার্থী
ঊনবিংশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৯তম বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর প্রিলিমিনারি (প্রাথমিক) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সহকারী জজ পদে ২৫০ জনকে নিয়োগের লক্ষ্য নিয়ে আয়োজিত এই পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন মাত
লেখক নিজস্ব প্রতিবেদক14K বার পড়া
ঊনবিংশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১৯তম বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর প্রিলিমিনারি (প্রাথমিক) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সহকারী জজ পদে ২৫০ জনকে নিয়োগের লক্ষ্য নিয়ে আয়োজিত এই পরীক্ষায় লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন মাত্র ৩৪৩ জন প্রার্থী। প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, নির্ধারিত ২৫০টি পদের বিপরীতে প্রিলিমিনারিতে পাস করার হার মাত্র ১৩৭ দশমিক ২ শতাংশ।
গতকাল রোববার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের প্রিলিমিনারি পরীক্ষার এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।


