Lifestyle
চলতি বিজ্ঞপ্তিতে চাকরি পাবেন ৬ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন
বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে আবেদনপ্রক্রিয়া গত ৩০ অক্টোবর শেষ হয়েছে। আবেদন শেষ হলেও কতসংখ্যক কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ঘুরছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের
লেখক গোলাম রব্বানী22K বার পড়া

বাংলাদেশ পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে আবেদনপ্রক্রিয়া গত ৩০ অক্টোবর শেষ হয়েছে। আবেদন শেষ হলেও কতসংখ্যক কনস্টেবল নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য ঘুরছে। এ বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পদসংখ্যার প্রকৃত হিসাব এবং নিয়োগের পরিকল্পনা স্পষ্ট করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশে নতুন করে ১০ হাজার কনস্টেবল যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১০ হাজার নতুন পদ সৃষ্টির একটি প্রস্তাব পাঠানো হয়েছে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।


